ইসরায়েল-ইরান সংঘাত দীর্ঘায়িত হলে কী ক্ষতি হবে?
ইসরায়েল-ইরানের লড়াই এখন পর্যন্ত দেশ দুইটির মধ্যেই সীমাবদ্ধ। গোপনে নানা সহযোগিতা দিলেও সমরযুদ্ধে নেই অন্য কোনো দেশ। সংঘাত বন্ধের আহ্বান জানাচ্ছে জাতিসংঘসহ বিশ্ব নেতারা। কিন্তু সেদিকে নজর নেই তেল আবিব কিংবা তেহরানের। একে-অপরের ওপর হামলা-পাল্টা হামলা অব্যাহত রেখেছে দুই পক্ষই। এই সংঘাত যুদ্ধে রূপ নেওয়ার শঙ্কাও দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে এবং অন্য কোনো মিত্র দেশ এতে জড়ালে কী পরিণতি হতে পারে? এ নিয়ে বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি। এর আলোকে, আমরাও দেখার চেষ্টা করছি, সম্ভাব্য পরিণতি কী হতে পারে?
