হেলফায়ারকে কেন ইরান হামলায় ব্যবহার করে ইসরায়েল?
মিডল ইস্ট আইয়ের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, বলা হচ্ছে, ইরানে হামলার আগে ইসরায়েলকে চুপিসারে কয়েক শ অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। আগে থেকেই বড় পরিসরে অস্ত্র ও গোলাবারুদ মজুত করছে ইসরায়েল। এরই অংশ হিসেবে ইরানে হামলার কয়েক দিন আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র গোপনে ইসরায়েলে প্রায় ৩০০টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠায়।
