ইরানের নতুন সেনাপ্রধান হলেন মেজর জেনারেল হাতেমি
গত ১৩ জুন ইসরাইলের বিমান হামলায় মৃত্যু হয় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরির। এর দ্বিতীয় দিনের মাথায় নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নতুন সেনাপ্রধান হিসেবে মেজর জেনারেল আমির হাতেমিকে নিয়োগ দিয়েছেন তিনি।
