ইরানের ক্ষেপণাস্ত্র হামলা; ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্র
ইসরাইলের বিরুদ্ধে আবারও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ১৪ জুন মধ্যরাতে তেলআবিব ও ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে একযোগে ১০০ টিরো বেশি ক্ষেপনাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই অভিযানের নাম দিয়েছে 'ট্রু প্রমিস ৩'।
