সব প্রস্তুতি শেষ হলে রোজার আগেই নির্বাচন: ড. মুহাম্মদ ইউনূস
আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালে রোজা শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা জানান নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
