উড়োজাহাজ দুর্ঘটনায় ভারত ও প্রধানমন্ত্রী মোদির পাশে বিশ্ব নেতারা
ভারতে স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনা শিকার হয়েছে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। ১২ জুন বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া বিমানের ২৪২ জন আরোহীর কারোরই বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রধান। এ ঘটনায় গোটা ভারতজুড়েই নেমে এসেছে শোক। এত মানুষের প্রাণহানি ছুঁয়ে গেছে বিশ্বনেতাদের। কঠিন এই সময়ে ভারতকে সহমর্মিতা জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। তাদের মধ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও রয়েছেন।
