ভয়াবহ ৫ উড়োজাহাজ দুর্ঘটনায় যত প্রাণহানি
স্বল্প সময়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে পৌঁছাতে সবচেয়ে নিরাপদ যান বলা হয়ে থাকে উড়োজাহাজকে। তবে সেই নিরাপদ যানটিই কখনও কখনও হয়ে ওঠে জীবননাশের কারণ। বৃহস্পতিবার ১২ জুন ভারতের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। এমন ভয়াবহ দুর্ঘটনায়, স্তম্ভিত বিশ্ব। আকাশ পথে এমন দুর্ঘটনা আছে অসংখ্য। এর মধ্যে পাঁচটি ভয়াবহ দুর্ঘটনা এখনও নাড়িয়ে দেয় পৃথিবীকে। ভয়াবহ সেই ৫টি বিমান দুর্ঘটনাই চলুন জেনে নেওয়া যাক।
