দিল্লিতে ৫১.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড
ভারতের রাজধানী দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তীব্র গরমের মধ্যে হিট ইনডেক্সে তাপমাত্রা ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় নাগরিকদের সুরক্ষার জন্য এই সতর্কতা জারি করা হয়। ভারতের আবহাওয়া বিভাগ বলেছে, রাজধানীতে তাপপ্রবাহের পরিস্থিতি চলছে।
