আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে: শফিকুল আলম
বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের লন্ডনে থাকা নিয়ে নিজের দেওয়া বক্তব্যে ভুল স্বীকার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। ১১ জুন লন্ডনে সাংবাদিকদের এ কথা জানান।
