ড. ইউনূসের যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিন কেমন কাটল?
১১ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল। এরপর চ্যাথাম হাউজের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. ইউনূস। এছাড়া যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য মন্ত্রী এবং বোর্ড অব ট্রেডের প্রেসিডেন্ট জনাথন রেনল্ডস ব্রিটিশ পার্লামেন্টে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন।
