বৈদ্যুতিক গাড়ির বাজার চীনের দখলে, পশ্চিমাদের মাথায় হাত
চীনে গাড়ির বাজার দখলে নিয়েছে বৈদ্যুতিক যান। ২০২৩ সাল থেকে দেশটিতে জনপ্রিয়তার তুঙ্গে ইভি। আকারে ছোট ও হালকা হওয়ায় শহরের অলিগলিতে দৌড়ঝাঁপে বেশ দক্ষ এই ধরনের গাড়ি। চীনে রাজত্ব করার পর ইউরোপের বাজার নিয়ন্ত্রণে নেওয়ার পথে চীনে উৎপাদিত এসব গাড়ি। এর নেপথ্যে তুলনামূলক কম দাম। যার ওপর ভর করে বেড়ে চলেছে চীনে উৎপাদিত বৈদ্যুতিক গাড়ির চাহিদা।
