ঈদের দীর্ঘ ছুটি; কক্সবাজারে বেড়েছে পর্যটক উপস্থিতি
ঈদের পর থেকে প্রায় প্রতিদিনই কক্সবাজারে বাড়ছে পর্যটক উপস্থিতি। এর প্রভাব পড়ছে সমুদ্র সৈকতেও। অতিরিক্ত পর্যটকের চাপে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাইকিং করছেন লাইফগার্ড কর্মীরা। জানান, পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের।
