ড. ইউনূসের যুক্তরাজ্য সফরের প্রথম দিন কেমন কাটল?
১০ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর হোটেলে সাক্ষাৎ করেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ এবং মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি। এরপর দেখা করেন যুক্তরাজ্যের সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে। সর্বশেষ ড. ইউনূসের সঙ্গে দেখা করেন কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়র্কর বোচওয়ে।
