ড. ইউনূস-তারেক রহমানের সাক্ষাৎ নিয়ে কী বলছে বিএনপি?
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আগামী ১৩ জুন অনুষ্ঠিত হতে পারে। লন্ডনের একটি হোটেলে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ৯ জুন বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
