মারা গেছেন বিজিএমইএর সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব
দ্য বিজনেস স্টেন্ডার্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই দেশের উন্নতির জন্য নিজের ভাবনার কথা জানিয়েছিলেন টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব। সেই দূরদর্শী স্বপ্নবাজ, আবদুল্লাহ হিল রাকিব চলে গেলেন না ফেরার দেশে। কানাডায় এক নৌ-দুর্ঘটনায় স্থানীয় সময় গত ৮ জুন মারা যান তিনি। একই দুর্ঘটনায় তাঁর বন্ধু সাইফুজ জামান গুড্ডুও মারা গেছেন। সাইফুজ জামান গুড্ডু বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন হিসেবে কর্মরত ছিলেন।
