থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
থাইল্যান্ডের ব্যাংককে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। ৯ জুন রাত ১টা ৩০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
