দিনাজপুরে সাজানো গোছানো ব্যতিক্রম এক প্রাইমারি স্কুল
প্রত্যন্ত গ্রামাঞ্চলের হয়েও সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয়ের তালিকায় উঠে আসে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সুব্রত খাজাঞ্চী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাম। গত ১০ মে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ অনুষ্ঠানে দেশের সেরা স্কুল হিসেবে সুব্রত খাজাঞ্চী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পুরস্কৃত করা হয়।
