এপ্রিল মাসে নির্বাচনের সময় চিন্তা করে দেওয়া হয়নি: মির্জা ফখরুল
এপ্রিল মাসে নির্বাচনের যে সময় দেওয়া হয়েছে তা চিন্তা করে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এপ্রিল মাসে গরম, ঝড়-বৃষ্টি থাকে। এ ছাড়া পাবলিক পরিক্ষাও থাকে। ওই সময় নির্বাচনের সঠিক সময় নয়। ৭ জুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এসব কথা বলেন ফখরুল।
