নিউজ অব দ্য ডে, ০৬ জুন ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়; বিরূপ আবহাওয়ায় বিকল্প ব্যবস্থা। ঈদের ছুটিতে রাজধানীতে ৫০০ পেট্রল টিম থাকবে, সারাদেশের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। ঘরমুখো মানুষের চাপে উত্তরের মহাসড়কে যানজট, দক্ষিণের পথে গাড়ির চাপ থাকলেও ছিল না ভোগান্তি। সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপন, সৌদির সঙ্গে মিল রেখে দেশের কয়েকটি এলাকায় ঈদ। প্রকাশ্য বিরোধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ক; পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত পরিস্থিতি।
