ঈদুল আজহায় মসলার দাম কেমন?
এবারের পবিত্র ঈদুল আজহা ঘিরে মসলার বাজার মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে নেই ক্রেতা সমাগম। বিক্রেতারা বলছেন, লম্বা ছুটির কারণে রাজধানীর বাজারগুলোতে মসলার বিক্রি কম। এবার সব মসলার আমদানি স্বাভাবিক। বাজারে মসলার কোনো ঘাটতি নেই। বেশির ভাগ মসলার দামও গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম।
