ঈদে লাভের আশায় কামার শিল্পীরা
ঈদকে সামনে রেখে কোরবানির পশু জবাই এবং মাংস কাটায় ছুরি, চাপাতি, দা-বটির তৈরিতে কাজে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের কামার শিল্পীরা। ঈদের দিনে অপরিহার্য এসব হাতিয়ার সংগ্রহ করতে কামারশালায় ভিড় করছেন অনেকে। চলছে ধুম বেচাকেনা।
