নিউজ অব দ্য ডে, ০৫ জুন ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু আজ থেকে, ভোগান্তি উপেক্ষা করে বাড়ি যাচ্ছে নগরবাসী; বাস ও রেল স্টেশনে ভিড়। কোরবানি উপলক্ষে জমে উঠেছে রাজধানীর পশুর হাট, দাম নিয়ে ক্রেতা-বিক্রেতা উভয়ের অসন্তোষ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে শুরু হয়েছে পবিত্র হজ, মিনা থেকে আরাফাতের ময়দানে যাত্রা হাজিদের। ব্যাংকে মিলছে না নতুন টাকা, চড়া দামে খোলাবাজারে বিক্রি। যুক্তরাষ্ট্রে যেতে পারবে না ১২টি দেশের নাগরিক, হার্ভাডে বিদেশি শিক্ষার্থীদের ৬ মাস প্রবেশ নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প।
