হাটে ক্রেতা কম-গরু বেশি, দাম নিয়ে অস্বস্তি ক্রেতা-বিক্রেতার
দুয়ারে কড়া নাড়ছে ঈদ। পবিত্র ঈদুল আজহায় কোরবানি উপলক্ষে জমে উঠেছে পশুর হাটগুলো। তবে রাজধানীতে একটু দেরিতে জমলেও শুরু হয়েছে কোরবানির পশু বেচাকেনা। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন জেলা থেকে ঢাকায় ট্রাকে করে আসছে কোরবানির পশু।
