দক্ষিণাঞ্চলের ৯৮ শতাংশ সড়ক হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণের বাইরে
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বরিশাল জোনে ১ হাজার ৬০৩ দশমিক ৯৪ কিলোমিটার সড়ক রয়েছে। এই দীর্ঘ পথের মাত্র ৩২ কিলোমিটার গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দেখভাল করছে। শতাংশের হিসেবে দক্ষিণাঞ্চলের ৯৮ শতাংশ সড়ক হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রনের বাইরে।
