ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার ঘোষণা ইরানের
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরিহার করা তাঁর দেশের স্বার্থের বিরোধী। ৪ জুন এক ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, এটি ইরানের আত্মনির্ভরতা ও 'আমরাই পারি' দর্শনের পরিপন্থী।
