রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে কি করবেন?
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে প্রথমে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি। চর্বিযুক্ত খাবার, বিশেষ করে ট্রান্স ফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাট যেমন লাল মাংস, ভাজাপোড়া খাবার, ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা উচিত। এর পরিবর্তে আঁশযুক্ত খাবার, চিয়া সিড শাকসবজি, ফল খেতে হবে। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করার অভ্যাস গড়ে তোলা জরুরি। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে কোলেস্টেরল নিয়ন্ত্রণে ওষুধ খেতে হবে। নিয়মিত রক্ত পরীক্ষা করে কোলেস্টেরলের মাত্রা মনিটর করাও জরুরি। রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে কি করবেন?- এ বিষয়ে টিবিএস ভালো থাকুনে কথা বলেছেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারন্যাশ মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা চৌধুরী আদনান সামি।
