ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞায় বেইজিং-ওয়াশিংটনের যে ক্ষতি
চীনের শিক্ষার্থীদের ভিসা বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। তবে এতে একটুও বিচলিত নয় বেইজিং। বরং তারা এই সিদ্ধান্তকে যেন আর্শীবাদ হিসেবেই দেখছে। চীন বলছে, বিশ্বে ছড়িয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের নিজ দেশে ফিরে এনে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতে নিয়োজিত করতে চায় তারা। মার্কিন নিষেধাজ্ঞা তাদের ফেরার পথটা হয়তো আরও সহজ করে দিতে পারে।
