রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন
গত ১ জুন রাশিয়ার ভূখণ্ডে এ যাবৎকালের সবচেয়ে দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছে ইউক্রেন। রাশিয়ার ভেতরে ঢুকে ড্রোন হামলা চালিয়ে তাদের ৪০টির বেশি বোমারু বিমান ধ্বংস করেছে বলে দাবি করেছে তারা। বলা হচ্ছে, এতে ৭০০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে রাশিয়ার। রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার এই ব্যর্থতা পুরো পশ্চিমা সামরিক স্ট্যাবলিশমেন্টকেই ভাবাচ্ছে। অবশ্য রাশিয়া-ইউক্রেন সংঘাতে রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা শুরু থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে।
