জুলাইয়েই বাড়ছে সরকারি কর্মচারীদের বেতন
২০২৫ সালের জুলাই থেকেই সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার হার বিদ্যমান ৫ শতাংশ থেকে বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই বৃদ্ধির ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে ১ম থেকে ৯ম গ্রেডভুক্ত কর্মকর্তারা অতিরিক্ত ৫ শতাংশ এবং ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীরা অতিরিক্ত ১০ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন। এতে সরকারের খরচ বাড়ছে প্রায় ৭ হাজার কোটি।
