এক নজরে বাজেট ২০২৫-২৬
মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামানো এবং সাড়ে ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে ২০২৫-২৬ অর্থবছরে জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। যা ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।
