২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে কী বলছে বিএনপি?
অন্তর্বতী সরকারের প্রস্তাবিত বাজেটে গুণগত কোনো পরিবর্তন দেখছে না বিএনপি। রাজস্ব আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বাজেটে যে পরিমাণ দেশি–বিদেশি ঋণ প্রস্তাব করা হয়েছে, তাতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে দলটি। ২ জুন রাজধানীর বনানীর একটি হোটেলে প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
