কী থাকছে নোটের নকশায়?
আওয়ামী লীগ সরকারের পতনের পর সব ধরনের মুদ্রার নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী নতুন নকশার নোট একে একে ছাড়া হচ্ছে। ১০০০, ৫০ ও ২০ টাকার নোটের পর অন্যান্য মূল্যমানের নতুন নোটের নকশায় কী থাকছে, তা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
