বেড়েছে করমুক্ত আয় সীমা ও সর্বনিম্ন আয়কর
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে করমুক্ত আয় সীমা সাড়ে ৩ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একইসঙ্গে নারী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গসহ সব শ্রেণির আয়কর দাতাদের করমুক্ত আয় সীমায় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। চলুন জেনে নেই, আপনার আয়ের ওপর কত কর দিতে হবে?
