বাস-ট্রাক-ট্যাক্সির অগ্রিম কর বাড়ছে; কী প্রভাব পড়বে?
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বাস-ট্রাক-ট্যাক্সিসহ বাণিজ্যিক যানবাহনের অগ্রিম কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে এসব যানবাহনে অগ্রিম কর বাড়তে পারে ৮৮ শতাংশ পর্যন্ত। ১৩ ধরনের বাণিজ্যিক মোটরযানের রেজিস্ট্রেশন বা নবায়নের সময় অগ্রিম কর আদায় করে থাকে সরকার। এই অগ্রিম করের পরিমান, যানবাহন ভেদে ৪ হাজার থেকে ৩৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে যা সর্বনিম্ন ৭ হাজার সর্বোচ্চ ৫০ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে।
