এক নজরে পূর্ববর্তী অর্থবছরগুলোর বাজেট
দেশজুড়ে সারা বছরই চলে উন্নয়ন কর্মকাণ্ড। এর পরিকল্পনা ও বাস্তবায়নে প্রয়োজন পড়ে মেধা ও শ্রমের। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব কাজে জড়িত থাকেন সংসদ সদস্যসহ বিভিন্ন স্তরে নির্বাচিত জনপ্রতিনিধি; সরকারি কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। তাদের পারিশ্রমিক দিতে হয় সরকারকে। শুধু কি তাই? নিশ্চিত করতে হয় দেশের শিক্ষা, চিকিৎসাসহ নানা সেবা খাতের উন্নয়ন এবং এসব কাজে জড়িত ব্যক্তিদের পারিশ্রমিকও।
