কীভাবে ইমেজ সংকট কাটালো এক্সিম ব্যাংক?
কয়েক মাসের মধ্যে ঘুরে দাঁড়াবে এক্সিম ব্যাংক। এমনই আশা, ব্যাংকটির চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম স্বপনের। তিনি জানান, আগের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ২৪ বছর ধরে ব্যাংকটিতে লুটপাট চালান। ফলে এক্সিম ব্যাংক গ্রাহকদের আস্থা হারায়। তবে সেই পরিস্থিতি অনেকটা কাটিয়ে উঠেছে ব্যাংকটি। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের 'ফিনটক উইথ জেবুন নেসা আলো' অনুষ্ঠানটি পুরো দেখার আমন্ত্রণ।
