ইউক্রেন কেন জার্মানির টরাস ক্ষেপণাস্ত্র পেতে মরিয়া?
ছবিটি বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেরৎসের বৈঠকের । ইউক্রেন রাশিয়া যুদ্ধের মোড় ঘুড়িয়ে দিতে দুদিন আগের এই বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ এর কদিন আগেই মেরৎস ঘোষণা দিয়েছেন ইউক্রেনের পশ্চিমা মিত্ররা তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমাবদ্ধতা তুলে নিয়েছে। তারা কিয়েভকে রাশিয়ার ভূখন্ডের অভ্যন্তরে গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানার অনুমতি দিয়েছে। ফলে এখন যদি ইউক্রেন এই টরাসের সরবরাহ হাতে পায় তাহলে আল জাজিরার মতে তার ঘুরে দাঁড়াতে সময় লাগবে না। যেহেতু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এখন রুশ প্রেসিডেন্টের প্রতি বিতশ্রদ্ধ। কেননা ভ্লাদিমির পুতিন ট্রাম্পের চাহিদা অনুযায়ী যুদ্ধবিরতির চুক্তি তো করছেনই না বরং উল্টো কালক্ষেপণ করছেন। চলুন জেনে নেই টরাস ক্ষেপণাস্ত্র কী?ইউক্রেন কি আসলেই টরাস পেতে যাচ্ছে? ইউক্রেন টরাস পেলে রাশিয়ার প্রতিকৃয়া কী হবে?
