Project Esther: প্যালেস্টাইনপন্থী আন্দোলনের বিরুদ্ধে ‘আইনি যুদ্ধে’ ট্রাম্প
২০২৪ সালে, যুক্তরাষ্ট্রের ডানপন্থী থিঙ্ক ট্যাংক The Heritage Foundation একটি নীতি দলিল প্রকাশ করে, যার নাম Project Esther। সে সময় তা খুব বেশি আলোচনায় আসেনি। কিন্তু এর আট মাস পর, এই পরিকল্পনা আবার সামনে চলে এসেছে। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর ঘনিষ্ঠ মহল এই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
