বৃষ্টি হলেই তলিয়ে যায় ঢাকা, দুর্ভোগ দেখবে কে?
গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকায় বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। হঠাৎ এই বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে জরুরি কাজে বাইরে বের হওয়া মানুষ বিপাকে পড়েছেন। রাস্তায় গণপরিবহনের সংখ্যা কম হওয়ায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। পোহাতে হচ্ছে দুর্ভোগ। যেকারণে নগরবাসী সামাজিক মাধ্যমে জলাবদ্ধতার ছবি ও ভিডিও পোস্ট করে ক্ষোভ প্রকাশ করছেন এবং দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানাচ্ছেন। কেন বৃষ্টি হলেই তলিয়ে যায় ঢাকা? জলাবদ্ধতা নিরসনে কী করছে সিটি করপোরেশন? নগরের প্রশাসক কী বুঝবেন, জনগনের দুর্ভোগ? আজ আমরা কথা বলবো এসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন ইনস্টিটিউট অব প্ল্যানিং এবং ডেভেলমন্টের(আইপিডি) সভাপতি অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান।
