২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে কী বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য?
আগামী অর্থবছরের বাজেটে খেলাপি ঋণ আদায়, পাচার হওয়া অর্থ ফেরত ও করের আওতা বাড়ানোর মতো নতুন কিছু না থাকায় বাজেটে নতুন চমক নেই বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ৩১ মে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে তিনি এ কথা বলেন।
