জি এম কাদেরের বাড়ি ভাঙচুরের পর বাইকে আগুন
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা হয়েছে। বৃহস্পতিবার ২৯ মে রাতে নগরের সেনপাড়ায় হামলাকারীরা তার বাড়ি দ্য স্কাই ভিউয়ের জানালার কাচ ভাঙচুর ও একটি বাইকে আগুন দেয়। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমানের অভিযোগ, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা এই হামলার সঙ্গে জড়িত।
