বৈরী আবহাওয়া: কক্সবাজারের সমুদ্র সৈকতে বন্ধ সব ব্যবসা
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে ২৯ মে সকাল থেকে উত্তাল কক্সবাজারে সাগর। জোয়ারের পানি স্বাভাবিক চেয়ে প্রায় ৫ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। জিওব্যাগ ডিঙিয়ে একের পর এক বিশাল আকারের ঢেউ আঘাত হানছে কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবাগানে।
