শিগগির বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে: খালেদা জিয়া
জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। ২৯ মে বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভায় বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে ভিডিও বার্তা দেবেন। দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
