ট্রাম্পের অধীনে যেভাবে বদলাচ্ছে মার্কিন পররাষ্ট্রনীতি
জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের ক্ষমতাগ্রহণের পর পর যেন মার্কিন পররাষ্ট্রনীতিতে ঝড় তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রনীতিকে পুনর্গঠনের জন্য একের পর এক চমকে দেওয়া পদক্ষেপ নিয়েছেন তিনি। বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ শুরু করা থেকে, দীর্ঘদিনের ন্যাটো মিত্রদের হুমকি এমনকি সার্বভৌম কানাডা দখলের ইঙ্গিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, এসব পরিবর্তন ট্রাম্পের 'লেনদেনভিত্তিক', শূন্য-সম খেলার দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। যা নৈতিক বিষয়ের চেয়ে "আমেরিকা ফার্স্ট" নীতির মতো সংকীর্ণ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়।
