ʻমানব জীবনে প্রেম খুব গুরুত্বপূর্ণ’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগে পড়াশোনা করেছেন খায়রুল বাসার। সংগীতে পড়ালেখা শেষ করলেও গানের মানুষ না হয়ে খায়রুল হয়েছেন অভিনয়ের মানুষ। অভিনয়ের শুরুটা ২০১১ সালে মূকাভিনয় দিয়ে। সম্প্রতি তিনি রোদ বৃষ্টির গল্প টিভি নাটকের জন্য সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্র বিভাগে সেরা অভিনেতা বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন। খায়রুল বাসার এসেছিলেন আইসিসিএল প্রেজেন্টস টিবিএস স্পটলাইটে, গল্প করেছেন তার বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। উপস্থাপনায় মৌসুমী মৌ।
