বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ অবৈধ: মার্কিন আদালত
বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে যে শুল্ক আরোপ করেছেন তা স্থগিত করেছেন মার্কিন আদালত। ২৮ মে নিউইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য আদালত এক আদেশে এমন সিদ্ধান্তের কথা জানান। আদেশে বলা হয়েছে, বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করে নিজের ক্ষমতার সীমা অতিক্রম করেছেন ট্রাম্প।
