গরমে নবজাতক ও শিশুর যত্ন
গরমকালে শিশু ও নবজাতকের যত্নে বিশেষ সতর্কতা প্রয়োজন, কারণ এ সময় অতিরিক্ত তাপ ও ঘামের কারণে তারা সহজেই অসুস্থ হয়ে পড়তে পারে। ৬ মাসের নিচের শিশুকে শুধু মায়ের দুধই যথেষ্ট, আলাদা করে পানি বা অন্য কিছু খাওয়ানো ঠিক নয়, কারণ মায়ের দুধেই প্রয়োজনীয় পানি থাকে। শিশুরা যেন পর্যাপ্ত পানি ও তরল খাবার পায় তা নিশ্চিত করতে হবে। গরমে শিশুকে স্বস্তি দিতে হালকা পোশাক, পরিচ্ছন্নতা ও সঠিক পুষ্টির দিকে নজর দেওয়া খুবই জরুরি। গরমে শিশু ও নবজাতকের যত্ন নিয়ে টিবিএস ভালো থাকুনে কথা বলেছেন ডা ফাতেমা তূজ জোহরা, সহকারী অধ্যাপক, শিশু বিভাগ, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল।
