দুই ভাইয়ের লড়াইয়ে জিতল কে অ্যাডিডাস নাকি পুমা?
বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী দুই জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাস ও পুমার নাম সবারই জানা। তবে, এই দুই প্রতিষ্ঠানের মালিক যে আপন দুই ভাই, তা অনেকেরই অজানা। অ্যাডলফ বনাম রুডলফ ড্যাজলারের ঐতিহাসিক যে দ্বন্দ্বে জন্ম নিয়েছিল বিখ্যাত দুই ব্র্যান্ড অ্যাডিডাস ও পুমা।
