এনসিপি-জামায়াত থেকে কেন মানুষকে দূরে থাকতে বললেন সায়ান
সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। জুলাই-আগস্টে তার গান আন্দোলনের গতিবেগে এনেছিল ক্ষিপ্রতা। বিক্ষুব্ধ জনতার অন্তরে জ্বালিয়েছিল অনলের শিখা। সেই সায়ানের কণ্ঠে এবার ঝরল আক্ষেপ। তবে স্পষ্ট জানিয়েছেন, অতীতের জন্য দুঃখিত হবেন না কোনো দিন। কারণ সবার আগে তার কাছে দেশটাই বড়।
