যুবদল-ছাত্রদলের পরিচ্ছন্ন কার্যক্রম ছড়াল ফেসবুকে
বিএনপির তিন সংগঠনের আয়োজনে ২৮ মে নয়াপল্টনে 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে। পরে সমাবেশ এলাকায় পরিচ্ছন্ন কার্যক্রম চালান যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। তাদের এই কার্যক্রমের ভিডিও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। আগামীর নেতৃত্বের এমন কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।
